অয়ন মণ্ডল
নির্বাসনের কবিতা
অয়ন মণ্ডল
এইমাত্র স্নান করে এলে তুমি
মহাকাশ থেকে পাঠানো নীল পৃথিবীর মতো
পাশাপাশি দুটি স্তন
পেট জুড়ে জেগে আছে বালুচর...
আকাশের উদাসীনতা নিয়ে উড়ছে বাদামি চুল
আজ তোমার জন্মদিন
অক্ষরে অক্ষরে লিখে রাখছি রং
চোখ থেকে চোখে হারিয়ে যাচ্ছে পথ!
শিকড় অস্বীকার করা, চারটি পা-ও
বর্ষার কাছে হার মেনে যায়। চক্রব্যুহ
ছিন্ন করে বেরিয়ে আসতে আসতে চায় কত কত আনকোরা
অনুভূতি
তুমিও তাদের দলে---ভেজা আঁচলের
প্রতিদ্বন্দ্বী করার মতো
লজ্জাহীন বৈবাহিক আর দ্বীপান্তরে জমানো
নুনভাত নেই---

Comments
Post a Comment
Thank u..Valo thakun...