চিরঞ্জীব হালদার














না হৃদয়ের কবিতা

চিরঞ্জীব হালদার

হে স্খলিত টিয়া রঙের দোপাট্টা
তুমি জানো সে ধুলিযানের কোন গাছে গাছে
সারেঙ্গী বাদন রেখে গেছে।
হে স্খলিত আবরনী
আবির গ্রহনকাল শুরু হলে
তুমি লাজুক তোতার মত সরে যাবে
যে ভাঁজে বহুকাল লজ্জানিবারনী।

নাভিবিন্দু ছেয়ে যাচ্ছে ক্রমপ্রসরমান গোধূলি।
র‍্যঁদার নিহত আত্মভাস্কর্য,বাঁটালী ও যৌনদণ্ড।

দামী যান আর ধান কুলোর আঙ্গীক
একপাতে দরিদ্র নারায়নে।
কেহ কাউকে চিনতে পারেনি।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক