অরূপ সরকার















কালপুরুষ 

অরূপ সরকার

আলোকবর্ষের সুতো ধরে দুরত্ব মাপতে মাপতে ক্লান্ত সময় ।
ফ্যাকাশে হয়ে যাওয়া মেঘ রশিও অলস ধরা বওয়ায়,
নিজের বিস্মৃতির দিকে ফিরে চায় বিমূর্ত অবয়ব।
তারাদের ফ্ল্যাশলাইট এ উদ্ভাসিত হয় যন্ত্রনাদীর্ণ মুখ;
তারা কি বেঁঁচে আছে; খবর নিয়ে দেখো ,
হাজার ভীড়ে খূঁজে পাওয়া শতব্দী প্রাচীন কঙ্কাল।
আবার কেউ স্বপ্ন আকে ক্যানভাসে ;
রঙ দিয়ে সাজায় সব , কিন্তু কালো হয়ে আসে,
হাওয়ায় ভাসে পোড়া গন্ধ,দলা পাকানো সব আবেগ।
চোখের জলের প্রস্রবনও বাষ্প হয়ে যায় ।
টেলিফোনের রিং ও কেমন করে কাঁদে,
সর্বহারার শোন্যদৃষটি কেবল কালপুরুষ কে খোজে ।
  

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক