সৌরভ ঘোষ
নৌকা বিহার
সৌরভ ঘোষ
তন্দ্রালু সন্ধ্যা।
প্রতিফলিত স্ট্রীট ল্যাম্পের কাঁপা কাঁপা ছায়াছবি বেয়ে,
নৌকার ছইয়ে সেঁধিয়ে যাই,
তোমার বুকে নিঃস্বার্থ মাথা রাখি,
মেঘের গর্জনের অনুরনন ঢেউ হয়ে উপচায়
পাটাতন বারবার ভিজে যায় শরীরের মতন।
বাইরে বৃষ্টি আর নদীর শব্দ সঙ্গম
ছাউনির ভেতর আবেশ লোভী শ্রাবণ,
অন্তরের লেহন থরে থরে টের পাই,
ক্রমশ ডুবে যাই অথৈ শব্দ নকসায়,
শেষ চক্ররেল চলে যাওয়ার পর
আসকারার পর্দা ঠেলে বেরিয়ে দেখি-
তারাদের আড্ডা, মাঝির একগাল হাসি।
কূলের শীতল আবহে -
নাছোড়বান্দা সুরেলা প্রতিশ্রুতি,
'ভালোবাসি, খুব ভালোবাসি... '

Comments
Post a Comment
Thank u..Valo thakun...