অনিমেষ সরকার














কথাদের বাঁকবদল ১৪

অনিমেষ সরকার 


       (১)

মীরা এবার তোমাকে কথা দিতেই পারি চুপচাপ হয়ে থাকার চেয়ে যে 
নিজেকে কোনো ফুলের তোড়াদের দলে ভিড়িয়ে দেবো 
এটাই করণীয়। 
এবং অন্তিম করণীয়।

প্রচ্ছদের উপর  কবি পরিচিতিটা ভুল হয়ে গিয়েছে একটু 
ঠিকানা দেওয়া হয়নি। 

কীই বা ঠিকানা কীই বা ঘর ।
আমার বুকের নীচে বালিশ চাপা দিয়ে শোওয়ার অভ্যেস
রোজ রাতে কনফারেন্স কলে যখন আমি অর্চন আর আমাদের বিতৃষ্ণাগুলো
থাকি একে অপরের মুখ দেখি না কিন্তু অনুভব করতে পারি
আমরা কুড়িয়ে নিচ্ছি গোটাকয়েক নাম কিছু লাইক কমেন্ট্স 
আর নোটবন্দী সময়ের কিছু পুরোনো কাগজ। 

         (২)

তোমার মুখের দিকে সোজাসুজি আমার একটা গ্রাম বানানোর ইচ্ছে
পুলিশ কখনো ঢুকতে পারবে না 
কে মাতাল কে গাঁজার গন্ধে ডুবে থাকবে এসব নিয়ে কেউ ভাববে না
আমাদের যে বাড়িটা আছে পলেস্তারা খসা দেওয়াল
মাথা ভাঙা ছাদঘর  বৃষ্টি পড়লে ওর জল আমার বিছানার আশেপাশে ঘোরাফেরা করে
সেখানে একটা নৌকা ভাসানোর ইচ্ছে কোনোদিন ডুববে না চাল ফুরিয়ে গেলে ফুটো হয়ে। 

      (৩)

ঢের রাত আমরা জেগে থেকেছি 
আমি তুমি অর্চন !
জানোতো আমি যখন চাকরি চাকরি করে ঘুরছি
খবরের পোর্টাল অফিসে প্রথম দেখা চা সার্ভ করতে হবে
গুটিয়ে রেখেছিলাম নিজেকে 
খাস খবরগুলো রোজ তাড়া করতো
বেলীর ছায়ায় যতদিন শুয়েছি আমার গায়ে কোনো দাগ লাগেনি
ওই যে পিসেমশাই! একদিন দাগ লাগিয়ে দিলেন চরিত্রে
মেয়েবাজ ছোকড়া! 

মেয়েদের চরিত্রেই বুঝি শুধু দাগ লাগে!
আমাদের চরিত্রগুলো কী শুধুই সার্ফ এক্সেলের বিজ্ঞাপণ!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক