ইন্দিরা ব্যানার্জী














বন্ধন চিরন্তন

ইন্দিরা ব্যানার্জী

খই পুড়িয়ে গোধূলি পেরোলেই যেমন বন্ধন হয় না;
তেমনি খই উড়িয়ে কীর্তনের খোল-করতালে বোল ফুটলেই মুক্তি কৈ...

তাই তো দেখি;
কর্মযজ্ঞের অক্লান্ত রথী-মহারথী অসময়ে ঘুমঘোর আঠা চোখ, 
         ঝাপটা জলের যেমন সম্বিত তেমনি ভুলবশত ভুলে থাকা মাত্র কটা প্রহর;
        একই গন্তব্য, শুধু কারুর শটকার্ট কারুর ঘুরপথ...

ধূলোজমা প্রচ্ছদ মানেই  কাহিনী বিস্মৃত নয়, জানো তুমি জানি আমিও;
অদল বদল অনেক হল চরিত্র অনুযায়ী সাজ তাও কোনায় এখনও লেগে গৃহী দাগ...

পিছুডাক দিলেই যখন হাল ধর; এ সংসার তোমার-আমার, আমাদের...


Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক