সবর্না চট্টোপাধ্যায়














শিকার

সবর্না চট্টোপাধ্যায়

আমাকে হত্যা করো সখা
যুদ্ধে যাইনি বলে, বলুক রণ-ছোড়্
উত্তরে বুঝিয়ে দেব ঠিক
যদি একবার হয় দেখা!

দুপাশে আগুন মাঠ। জ্বলছে সারিসারি
পুড়তে পুড়তে মন অবুঝ নরনারী
আমাদের দেখা হবে ঠিক, আবার মুখোমুখি
তখন বোঝাব সকল, আসলে যুদ্ধ কি!

কি করে শত্রু একে একে। কি করে সংহার
জোটাব দুবেলা তবু দুমুঠো শিশুর আহার!
বাতাসের কাছে আমাদের বড় বেশিই ঋণ
সেখানেই আছে চালাঘর, সুদিন দুর্দিন।

যুদ্ধ চাই নি বলে, যে রঙে করেছ রঙীন
আসল হরি তুমি, আমরা নিরীহ হরিণ!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক