সম্পাদকীয়
অভিজিৎ দাসকর্মকার
হিন্দু মহাকাব্য অনুযায়ী পঞ্চসতী জগৎবিখ্যাত। তাঁরা হলেন-সীতা, অহল্যা, তারা( কিষ্কিন্ধ্যার রানী বালির স্ত্রী), মন্দোদরী, কুন্তী এবং দ্রৌপদী। এই পঞ্চকন্যাকে আদর্শ নারী ও সতী-সাধ্বী স্ত্রীরূপে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
কিন্তু ভাবুন উর্মীলা কি সতী নন? ১৪ বছর নিজের স্বামীকে কাছ থেকে না চিনেই দাদার আদর্শ ভাই হিসাবে মেনে নিলেন!সব আশা আকাঙ্খার গলা টিপে ১৪ বছরে সন্ন্যাসীনীর জীবন বাছলেন!
আমি ও তাঁকে সতীই মনে করি।
কি বলেন আপনারা?
চলে আসি খনা তে। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো। তবে এ নিয়ে মতভেদ আছে। অজস্র খনার বচন যুগ-যুগান্তর ধরে গ্রাম বাংলার জন-জীবনের সাথে মিশে আছে।
বাংলা সাহিত্যে নারীর অবদান অনস্বীকার্য। আঠারো শতকের মধ্যভাগে বাংলা সাহিত্যে নারী লেখিকাদের আবির্ভাব ঘটে। সাহিত্যে নারীদের ভূমিকা খুব একটা পিছিয়ে নেই। সেই সময় যেসব মহীয়সী নারীরা ঘরে ঘরে আলোর প্রদীপ জেলে দিয়ে গেছে।স্বর্ণকুমারী দেবী, নওয়াব ফয়জুন্নেসা, চন্দ্রাবতী/রামী, বেগম রোকেয়া,
মাহমুদা খাতুন সিদ্দিকা, মহাশ্বেতা দেবী সহ অনেকেই... আজ অব্দি অনেক মহিলা কবি (যাদের আমরা আজও পড়ে চলেছি) সকলের নাম করা তো সম্ভব না,কেউ বাদ গেলে আমার নিজের জানার জায়গা বা সেই কবির মনে আঘাত অজান্তেই দিতে পারি। তাই সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলি। তবে সকলেই যারা আজ আমার ব্লগে তাদের কবিতা দিয়ে ব্লগকে উচ্চ মান দিতে সাহায্য করছেন সকলকেই এবং নারী প্রজাতিকে -
সেলাম সেলাম সেলাম...
বাংলা সাহিত্যে তাদের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকুক।
এছাড়াও সমস্ত উচ্চ পদে আজও তুমিই,সেই স্বাধীনতার আসার আগে থেকে আজও সমস্ত দিক সামলে নিজস্বতাকেও সম্মান দিচ্ছো নিজের কর্ম যোগ্যতায়।
ঘর-বার একসাথে সমান ভাবে সামলে চলেছো।দায়িত্বশীল। সহনশীল। একনিষ্ঠ।
আর stamina অবর্ণনীয়। আট মাসের সন্তান সম্ভবা আগামীর মা... ছুটছো...
৩০০ উইকেট আন্তর্জাতিক স্তরে নিজের দখলে।
আর বিশেষ কিছু না।
যতোই বলবো ততই কম বলা।
শুধু অসংখ্য শুভেচ্ছা আর অশেষ ভালবাসা সহ শ্রদ্ধা রইল....
আর বলবো আগামী সপ্তাহে...
Comments
Post a Comment
Thank u..Valo thakun...