উদিত শর্মা














রাবার স্ট্যাম্প 

উদিত শর্মা

কোনও প্রসঙ্গ নেই
শব্দের কানাকড়িও
একটা টেবিল আর তার চারটে পায়া
সারাদিনের গণতন্ত্রের চোঁয়া ঢেকুর
বুকের ওপর মুগের দানা রগরাচ্ছে
তবুও একটা জেদী জানলার কাছে
হেরে যেতে যেতে দেখি কারা যেন হঠাৎই
আমার হলুদ খামের ওপর দুমদুম করে
রাবার স্ট্যাম্প মেরে গেলো। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক