ঐন্দ্রিলা মহিন্তা















ঘরে ফেরার পালা

ঐন্দ্রিলা মহিন্তা 

আপেলের সমসাময়িক মধ্যাহ্নে আলজিভ রেখে 
দেখতে পেয়েছি মাটির ঘুর্ণায়মান বুদবুদ 
চোখ নামিয়ে শিরার কুটিরে কার্তুজের চাঁদমালা 
সেখানে আমি সহ একচল্লিশ ক্ষুদ্রান্ত্র

চাকার সভ্যতায় চড়ুইভাতি 
হেঁটে পার হয়েছে আগ্নেয় পতাকা 

টুকরো আলজিভ ট্রে-তে 
  সাজানো মানচিত্র খাবলানো পৃথিবী ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক