গল্পদাদুর গল্প













আলোক মন্ডল

ছোট্ট সোনা বন্ধুরা,  আদর ও ভালোবাসা নাও।আজ তোমাদের একটা গল্প বলি,শোন!  এখনই  আবার বোলনা, শুনব না ওসব -সেই তো রাজা, সেই তো রাণী!  ওসব গল্প ঢের হয়েছ এবার একটা নতুন বল! বলি, শোন শোন সোনা বন্ধুরা, আসলে রাজাও রাণী কাহিনির মাঝে একটা বেশ টান আছে, কল্পনাও ছড়িয়ে যায় অনেক দূর!   তাই রাজারাজড়ার গল্প কথাই  বলি,শোন - দেখো ভালো লাগবে নিশ্চয়ই। 

একদেশে এক রাজা ছিল, সে না পৃথিবী খ্যাত ক্রিকেট খেলাড়ু! আর  ইয়া বড়  আর একটা দেশের রাজা, তার না ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি।  শুটিং-এ সে দারুণ পারদর্শী।  না, না বন্দুকে নয় অভিনয়ে। সদাই ব্যস্ত থাকে শুটিং এ। খাওায় নেই দাওয়া নেই,খেয়ালই থাকেনা দেশের কোথায় কি হচ্ছে!
ওরা দু'জনেই  কেউ তেমন সময়ই পায়না অন্যদিকে তাকতে । শুধু খেলা আর অভিনয় তাদের ধ্যান জ্ঞান। সারা দিন মাথায় একটাই চিন্তা, কী করে আরও বড় মাপের হওয়া যায়। কিন্তু বেয়াক্কেলে ঐ দুটো দেশের লোকজন আর সেনা সামন্তের দল। সারাদিন কিছুনা কিছু গোলমাল পাকিয়েই দেবে, আর তাতে ওদের নজর ঘুরিয়ে যায় বারবার। কিছুতেই মন বসতে দেয় না। ঝগড়াঝাটি রক্তপাত লেগেই থাকে সীমান্তে। ইদানিং ঝঞ্ঝাট বেশ বেড়েই চলেছে। তারপর লোকের  পাঁচ বছরের জন্যে মতামত নিতে হবে,স্বপ্ন দেখাতে হবে,কত কত কাজ!কখনই বা কাজ করবে আর কখন প্র্যাকটিশ করবে ভেবে পাচ্ছে না। এমন সময় দ'দেশের মাঝে লোগে গেল এক তুমুল হৈ হট্টগোল। দু'দেশের রাজারা বেশ চিন্তায় পড়ে গেল। কী করা যায়,কী করা যায় - ভেবে আকুল! তার উপর মাঝেমাঝেই দু'দেশের রাজা বেফাঁস বলে পরিস্থতি আরো ঘোরালো করে দেয়। এক রাজা বলে, আমাদের দেশে  তোমাদের বল এলে সপাটে ওপারে এমন চালিয়ে দেব যে আর ফেরৎ পাঠাতে ওদেশের রাজা বল হাত দল তে সাহসই করবে না, এক্কেবার বোল্ড আউট!। ইয়া বড়দেশের রাজা কম কিসে?  অভিনয়ের ঢঙে বুক চিতিয়ে হুংকার দিয়ে বলে, মিঁত্রোও,হামসব তুমকো চুন চুনকে ইয়া মার মারুঙ্গা,, ইত্যাদি। এরকম পরিস্থিতি কিছুদিন চলার পর,দু 'দেশের রাজরা যখন ক্লান্ত হয়ে মুসড়ে পড়ে আছে।তখন সেই ইয়াবড় দেশের এক বিরাট ক্রিকেটার এসে বলল দেখুন স্যার, আপনাদের নিজেদের এই ঝামেলা চিরদিনের মতো মিটে যাবে এমন এক পথ আমি দেখাতে পারি,যদি সাহস দেন।অভিনয়পটু রাজা বল্ল,ঠিক আছে,দেখাও তোমার পথ,বল তুমি কি বলবে? বিরাট ক্রিকেটার প্রথমেই বলল,"আমার জীবনই আমার বাণী" !  রাজা বলল,বুঝলাম না,একটু ভেঙে বল। তখন ক্রকেট খেলুড়ে বলল, দেখুন আপনি জানেন যে আমি একজন বিরাট মাপের ক্রিকেট  খেলুড়ে, আর আপনাদের দেওয়া রত্ন পেতে চলেছি। আমি আপনার প্রতিবেশী রাজার মতোই পৃথিবী চেনা খেলুড়ে। আর আমার বিয়ে হয়েছে আপনার মতোই বড়মাপের অভিনেতার  থুড়ি অভিনেত্রীর সঙগে। দেখুন আমরা দুই গ্ল্যামার দু'জগতের হলেও বেশ মিলমিশ করে আছি, ঝগড়াঝাটি নেই,গদগদ প্রেম! আপনি তো বিজ্ঞাপনে অভিনয় করেন,দেখেননি আমাদের টিএমটি বারের গদগদ অভিনয়? আবার দেখুন আমাদের এমন ভাব যে দু'জনের নাম মিলেমিশে হয়ে গেছে "বিরুষ্কা"!    তাহলে আপনাদের মধ্যে এতো বিরোধ কেন?  কেন এতো রক্তপাত? খেলা ও অভিনয় তো সম্প্রীতিবোধ জাগায়- ভালোবাসা। আপনি বড় অভিনেতা, সৈন্যসামন্ত মরলেও খবর যায় না আপনার কাছে,অভিনয় আপনার যোগ, আপনার ধ্যান ও জ্ঞান। আর আপনার পাশের দেশের রাজা সেও তো আমার মতোই ক্রিকেট খেলোয়াড়!  তাহলে পারেন না আমাদের মতো "বিরুষ্কা"হতে? রাজা কিছুক্ষণ শুনলেন তারপর চুপকরে কিছু ভেবে হঠাৎ তরবারি বের করে তেড়ে গেলেন সেই ছোকরার দিকে। ছোকার খেলুড়ে দু'হাত জোড় করে করুণ সুরে বলল, রাজামশাই, আমাকে মারবেন না,আমি সদ্য বিবাহিত,আমার জীবনের অনেক বাকী!  এই কান মলছি, নাক মলছি, আর কখনও বলব না! আমি  একটা মস্ত ভুল করে ফেলেছি স্যার, আপনি  অভিনেতা, অভিনেত্রী নন! আপনি কী করে  " বিরুষ্কা"-র মতো "মোইরান " হবেন, দু'জনেই যে,,,, ! বলে ছোকরা সরি সরি বলতে বলতে সেই যে বাইন্ডারির বাইরে চলে গেল আর কোনদিনও ক্রিজে  ফিরল না।
 ছোট্ট সোনা বন্ধুরা এবার বল,কেমন লাগল গল্পটা?।চিঠি দিয়ে জানিও।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক