সুমন কুণ্ডু
মার্চের কবিতা - ১
সুমন কুণ্ডু
ভাঙা ভাঙা আঙুর ভাবনা
তার পাশেই
দু -হাতের পাতা খোলা,
গুরুত্ব বলতে আর আমার কিছুই নেই
সুর চড়া বেজে উঠেছে
ঝালাপালা করছে তোমার মত কেউ
সর্বত্র খুঁজলাম,
নৈঋত্ ছুঁড়ে দিল বিষাদ আমাকে
খুঁজতে খুঁজতে বেডরুম এসেছি, আলো অন্ধকার
এই অবস্থা আমার ভীষণ বন্ধু
তুমি তাকিয়ে দেখছো
লিখছিলাম, বিষয় বদলেছে

Comments
Post a Comment
Thank u..Valo thakun...