অভিজিৎ দাসকর্মকার














পর্যায়


অভিজিৎ দাসকর্মকার 

১. যৌবন:(ক)::

১ বিকেলে বের হলে,আর-
বিদেশি ফুলের প্রতিটি কোরক স্বাদ এনেছিল
আঘ্রাণ বরাবর
তখন মকরক্রান্তি বার্ষিকগতি পরিবর্তন করছে
আর
    শান্ত চেয়ার 
         শুভেচ্ছা 
            নির্বাসিত যাপন কাল
    হলুদ শাড়ির আঁচলে ক্রমাগত ঢুকিয়ে দিচ্ছি-

                          
২. যৌবন: (খ)::

আমাকে একজোড়া সাদা দীর্ঘচ্ছায়া দিও 
এখনও 
ভয়হীন বৃষ্টির অসমান দৃশ্য দেখছি-
হয়তো
     জিন্দাবাদ দিলেই অস্থায়ী ঘূর্ণি 
         রাধাচূড়ার কাছে কৃষ্ণকথা বলবে!...


৩. এখনও চলমান ::

উল্লাসের সাথে এঁটে দিচ্ছি লাল শাড়ি
আর
দুয়ারি ঠোঁটের স্পর্শ
       ভূমিকার অবসানে

              নাকের উপর পড়া সিঁদুর 
        এখন
             মুলপর্বের কতকগুলো কান্না
                 আর
            কিছু বেতার ভবনে ধাক্কা খাওয়া শব্দ
হয়তো বোকা বিছানায় ইচ্ছেস্খলন করছে..

৪. অপেক্ষা ::

পরবর্তী পর্যায়ের সংস্করণের গীতিনাটিকায়
      আজন্ম আরাম ও কোল-বালিশ

      সারিবদ্ধ গাছ আজানছন্দ ভোরে
           দাঁড়িয়ে থাকে স্থিতিস্থাপক, আর-
      ফিরে পাওয়া সম্পর্ক 
যেখানে
        ২টি শরীর 
            ১টি মনু-ছায়া আছেই, তবুও-
                          নিস্তব্ধ বাতাস...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক