দেবকুমার দাস
ভাঙা রোদ ও টাইপ করা শব্দের সিরিজ
দেবকুমার দাস
১
রূপোলী আড্ডায় আমাদের গালাগাল ও সপ্ন সাইনবোর্ড হয়ে যাচ্ছে
রুজ মাখা হিজড়েদের সাথে
আমরা কথা বলছিলাম আমাদের ব্যর্থতা নিয়ে
সাথে সাথে আমরা লুলিয়ে ফেলছি জোনাকির শব্দ
আর কস্মোপলিটন যাদুবিদ্যা
আমরা মেঘের ভিতর ঘুমোতে যেতাম
চোরা কারবারিদের শিস জেনে গেছি রাজনৈতিক দেওয়ালে
২
শিলিগুড়ির আস্তিনে কুয়াশা নামছে
তখনো আমাদের গান গুলো জড়ো করা ছিল ড্রেসিংটেবিলে
যদিও অ্যাম্বুলেন্সের টেনসান টেনে নিয়ে যাচ্ছে নগরসংকীর্তন
শীত ও কমলা লেবুর রোমান্স দূরে সরে যাচ্ছে
দশক শেষ হতে হতে গ্যাস ওভেনে জ্বালিয়ে নিচ্ছি গলি পথ
পরিতক্ত রেল ইয়ার্ডে এখনো ভূত ও ভগবান থাকে

Comments
Post a Comment
Thank u..Valo thakun...