এই সপ্তাহে একগুচ্ছ তরুণ প্রবীণ-দের অনুগল্প সংখ্যা নিয়ে এলাম। তাই পড়তেই হবে আর মতামত দিতেই হবে...
![]() |
সম্পাদকীয় |
অভিজিৎ দাসকর্মকার
আমরা কবি
আমরা কিছুতো লিখিই সারাদিনে যা হয়তো সমাজ সংস্কার করে,মানুষকে সাধারণ দৃশ্যকে হয়তো অন্যভাবে ভাবতে বাধ্য করে,আবার আমাদের নিজেদের জাহির করতে সাহায্যও করে হয়তো!...
এসবের পরও আমরা স্বঘোষিতভাবে দাবী করি আমরা কবি।আমরা this,that...
নিজেদের গড়ি?
নিজেদের ব্যক্তি জীবনে সংযমি? সহবৎ বোধ? সালিনতা?
আছে?
হয়তো বা আছে, হয়তো বা ভুলে যাই আত্মগরিমার বশবর্তি হয়ে....!!
তবে যে লোক গুলো আমাকে গড়লো? এখনও গড়ছে।।শুদ্ধ করে চলেছে, পথ দেখিয়ে চলেছে অবিরল,নিজেদের ব্যক্তিগত লেখালেখির জায়গায় কিছুটা আঘাত করে। তারা কী আমার প্রিয় ব্যক্তিত্ব নয়?
নাকি সনামধন্য সম্পাদক বা কবি বা সাহিত্য জগতের বহুপরিচিত , যাদের সান্নিধ্যে আমরা সেলফি তুলি সোশাল মিডিয়া ইন্সটাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ডিপিতে দিই,আর ভাবি এরাই আমার বৈতরণী পার লাগাবে, হেঁইও...তাঁরা কি আদও আমার আপনার মতো তরুন কবিদের সঠিক পথ দেখান বা এধরনের কিছু সহযোগিতা পাই?...
এসব কেন বলছি? কী লাভ? আমরা তো সব্বাই জানি...তবে কোথায় পরিবর্তন বা বিবর্তন করছি নিজেদের।বয়স্কদের থেকে সময় নিয়ে নিচ্ছি কবিতা শোনাচ্ছি,কবিতাটি হলো কি না তাই বিচার করাচ্ছি। আর তাদের নাম বলার সুযোগ এলেই নাম করতে গিয়ে, এই রে যাহ কিছু মনে করবেন না...আবার তো বলার সুযোগ পাবোই,তখন আর ভুলবো না। হা হা হা...
এসব করবো না।
আমার মনে হয় একজন সম্পাদকের কাজ কবিতা বা গল্পকে গুরুত্ব দেওয়া, মানুষটিকে বা কবিকে নয়...আর একটা কথা রবিঠাকুর বা মাইকেলের মতো কবিদের কি সব কবিতাই সুন্দর?তা তো নয়,তবে আমাদের ও ১০০ র মধ্যে জানি না কটা সুন্দর হয় ( মনে দাগ কাটা বা সব্বার থেকে আলাদা হয়)। তবে সুন্দর কবিতার সর্বত্রই মান থাকে,থাকবেও।বাংলা সাহিত্য কবিকে কবির সৃষ্টি আর তার সংযমি যাপন দিয়ে মনে রাখে, অমরত্ব লাভ করে কবি তাঁর কবিতা যাপনের মধ্যে দিয়ে...
তাই ভাববো না কবিতা হচ্ছে নাকি?যদি এই মনে হয় তবে কবিতাই লিখবো না।তবে কী পড়বো?না, এই মানষিকতা নিয়ে কবিতা লেখার জন্য পড়বোও না।কবিতা থাকলে কবিতা আসবেই। কবি কি হওয়া যায়?
এখন আসুন বিশ্বাস করি, কবির কাজ সব কিছুর মধ্যে সুন্দর দেখা,সৃষ্টি কে নিজের কালির আঁকি বুকিতে আরো সুন্দর করে পাঠকের সামনে আনা আর কবিতা আর ভালো কবিতা লেখা।কবি সমাজের খারাপ বিষয় নিজকে এড়িয়েই চলে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...