চলে গেলো "পায়েল খাঁড়া" নারী দিবসের দিনটিতেই।মাস কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত ছিলো....
আমরা তার আত্মার মহালোকে কামনা করি।আমরা অত্যন্ত শোকাহত...
পায়েল কে নিয়ে, রিয়া ভট্টাচার্য-এর কথা...
ব্যক্তিগত স্তরে কথা হয়নি সেভাবে, কিন্তু পায়েল খাঁড়া নামটার সঙ্গে পরিচিত ছিলাম আগে থেকেই। বলিষ্ঠ কলমের অধিকারী এই মেয়েটি চরম অসুস্থতাজনিত জীবনযন্ত্রণাকে ছাপিয়ে অক্ষরদীপ জ্বালত কবিতায়। তার অনুগল্প, কবিতা ছাপা হয়েছে যুগসাগ্নিক, নিকোটিন ওয়েব ম্যাগ ইত্যাদি পত্রিকায়। আমার সহলেখিকা ছিলেন উনি। আত্মার শান্তিকামনা করি, ভালো থেকো মৃত্যুসেতুর কবি।
পায়েল খাঁড়া কে নিয়ে অনুরূপা পালচৌধুরীর কথা...
গতবছর জলফড়িং ওয়েব ম্যাগাজিনে সম্পাদক মন্ডলীতে থাকার সময় কবি পায়েল খাঁড়ার লেখা ১টি কবিতা নিয়ে তাঁর সাথে আমার পরিচয় ঘটে এবং কবিতা বিষয়ক কথাবার্তা চলেছিলো। সে যে এতো অসুস্থ ছিলো কখনো জানতেই পারিনি। তাঁর কবিতা সর্বোপরি অনুগল্প লেখার ক্ষমতা অসাধারণ ছিলো যা আমাকে ভীষণ মুগ্ধ করে। এমন প্রতিভার অচিরেই কলম বন্ধ মেনে নিতে এখনো কষ্ট হচ্ছে। পায়েল যেখানেই থাক ওঁর আত্মার শান্তি কামনা করি,ভালো থেকো।
Comments
Post a Comment
Thank u..Valo thakun...