জন্মদিন














 নিশা দাস

সায়নীর জন্মদিন ২৩ সেপ্টেম্বর৷পাপাই ঘরে আসলো আর অন্যদিনের চেয়ে একটু আলাদা সাজ-সজ্জায় সজ্জিত হয়ে বেড়িয়ে গেল৷যাওয়ার আগে সায়নীকে বললো "এই তুমি বিকেল তিনটেয় তৈরি থেকো ,বেড়োবো৷"সায়নীর মনে হলো হয়তো পাপাইয়ের কিছুই মনে নেই৷ যাক সে সব কথা,যথাসময় সায়নীকে নিয়ে পাপাই বিকেল তিনটেয় সেই পুরোনো কফি হাউসে গেল যেখান থেকে তাদের সম্পর্ক শুরু হয়েছিল৷অনেকক্ষণ চুপ থাকার পর "এই নাও তোমার জন্মদিনের উপহার"বলে সায়নীর হাতে ধরিয়ে দিল উপহার ৷ সায়নী বড়ো উৎসাহের সঙ্গে খুলে দেখলো তার পছন্দের রং নীল রঙের একটি শাড়ি৷ সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো সে পাপাইকে৷পাপাই ও সঙ্গে সঙ্গে বসে পড়ে শুভ জন্মদিন বলে এক লাল টুকটুকে গোলাপ দিল তাকে৷সায়নী লজ্জায় হাসিমুখে তার দিকে চেয়ে রইলো৷পাপাই নতুন বিয়ে করা বৌ-এর হাত ধরে গান গাইতে শুরু করলো " আমি চিনি গো চিনি তোমারে ,ওগো বিদেশীনী"৷

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক