আফজল আলি
জিরো বাউন্ডারি লেখার তাগিদ
পঞ্চম অংশ
আফজল আলি
কেউ কেউ মনে করছেন উত্তর আধুনিকের open endedness এর মধ্যেই তো নিহিত আছে খোলা চরিত্র যা চলবে আবহমান কাল ধরে । অর্থাত্ জিরো বাউন্ডারি ব্যাপারটা আসলে উত্তর আধুনিকের open endedness চরিত্র । কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় , কারণ open endedness হল যার শেষপ্রান্ত খোলা । অর্থাত্ একটি কবিতায় পাঠক শেষে গিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পাবেন না বা কবিতাটি নির্দিষ্ট কোনো প্রাচীর বা শব্দবন্ধ বা বাক্য দিয়ে শেষ হয়েছে বলে চিহ্নিতকরণে নির্দেশিত হবে না । অর্থাত্ গদ্য আঙ্গিকে কোনো কবিতা শুরু হয়ে শেষ হওয়ার পর পাঠক দেখবেন কবি যা বলার চেষ্টা করলেন তা অসম্পূর্ণ, যেন আরো কিছু বলতে চান বা জানিয়ে দিতে চান কিন্তু বললেন না । পাঠক নিজের মতো করে বুঝে নিতে পারেন। এটিই হল open endedness.
কিন্তু জিরো বাউন্ডারি কবিতার ক্ষেত্রে শুধু অন্তিম খোলা অবস্থার কথা বলল না , তা বলল কবিতা লেখার ভিতরের process বা প্রক্রিয়ার কথা অর্থাত্ কবিতা লেখার process টাতেই কোথাও কোনো বাউন্ডারি নেই । কবি কবিতাকে শেষপ্রান্ত খোলা রাখতে পারেন আবার নাও পারেন। কবিতার কাঠামো শুধু গদ্য ফর্মেই হবে এমনটা নয় । একটি শব্দের পর যে কোনো শব্দ বসিয়ে কবিতা রচনা করা যাবে । অর্থাত্ গাঁথার জায়গাটাকে মুক্ত করে দিল। যেমন মালাগাঁথার ক্ষেত্রে মালাটিকে দুই প্রান্ত যুক্ত করে একটি বদ্ধ রূপ দেওয়া যাবে না - এটি হল উত্তর আধুনিকতার open endedness. কিন্তু জিরো বাউন্ডারি বলল মালা গাঁথার প্রক্রিয়াটি হল মুক্ত । যে কোনো ফুল দিয়ে গাঁথা যাবে বা ফুলের পরিবর্তে পাতা বা অন্য কিছু ও এবং মামলাটিকে flat না দুইপ্রান্তে জুড়বেন তা শিল্পীর ইচ্ছাধীন। অর্থাত্ জিরো বাউন্ডারি শিল্পের অন্তর্গত বা ভিতরের প্রক্রিয়াটিকে বন্ধনহীন হতে বলল। Open endedness এর সাথে জিরো বাউন্ডারির এই basis পার্থক্যটা সঠিক বোঝা দরকার ।
উত্তর আধুনিক মূলত আধুনিকের বিরোধিতা করার জন্য সৃষ্টি হয়েছিল এবং পিছনে ছিল কিছু তাত্ত্বিকের মতাদর্শ বিশেষ করে জ্যাকস দেরিদার deconstruction মতবাদ । তাই উত্তর আধুনিকের কোথাও বলা নেই never ending process. কিন্তু জিরো বাউন্ডারি সেই ভাবে কারো বিরোধীতা করার জন্য সৃষ্টি হয়নি । এটি একটি নতুন ধারণা যার মধ্যেই নিহিত আছে never ending বা প্রকৃত মুক্ত হওয়ার process. জিরো বাউন্ডারি কনসেপ্ট দিয়ে আধুনিক, উত্তর আধুনিক বা যে কোনো বিষয়কে ধারণ বা ব্যাখ্যা করা যাবে । এটির ব্যপ্তি অসীম । উত্তর আধুনিক কনসেপ্টে এই অসীমতার কথা নেই । শুধুই সরে আসার কথা ।
উত্তর আধুনিক মতবাদ সৃষ্টির সময় ইন্টারনেট ব্যবস্থা এতটা অত্যাধুনিক বা বিস্তৃতি লাভ করেনি । পৃথিবী এতটা হাতের মুঠোয় আসেনি । Social media র দাপট এতটা ছিল না । কিন্তু জিরো বাউন্ডারি কনসেপ্ট সৃষ্টির সময়েই পৃথিবী হাতের মুঠোয়, পৃথিবী তার oneness কেই যেন নির্দেশ করছে , প্রতিপন্ন করছে। কাজেই basis ফারাক থেকেই যাচ্ছে দুটি কনসেপ্টের মধ্যে । উত্তর আধুনিকতা পৃথিবীর oneness এর কথা স্পষ্ট করে বলেনি বা দেশের প্রাচীর বা সীমানাগুলো যে মনুষ্যসৃষ্ট কৃত্রিম তা বলেনি। কিন্তু জিরো বাউন্ডারি তা স্পষ্ট করে বলেছে। জিরো কনসেপ্ট যুদ্ধ এক্কেবারে বন্ধ হওয়ার দিক নির্দেশ বা দিশা দিয়েছে যা উত্তর আধুনিকতা দেয়নি ।
উত্তর আধুনিকতা প্রান্তিকে যাওয়ার কথা বলেছে , প্রান্তিক শিল্পচর্চা তুলে ধরার কথা বলেছে। কিন্তু বাস্তবে দেখা গেছে একটি অদৃশ্য কেন্দ্র তৈরি করে প্রান্তিককে প্রভাবিত করেছে অর্থাত্ প্রান্তিক স্বাধীন নয় , তা অদৃশ্য কেন্দ্রর দ্বারা প্রভাবিত, অঙ্গুলিহেলনে নির্দেশিত। জিরো বাউন্ডারি কনসেপ্ট এ সেভাবে কোনো কেন্দ্র বা প্রান্তিক নেই । পুরো system টাই সামঞ্জস্যপূর্ণ একক। প্রান্তিকে যাওয়ার ভাবনার মধ্যেই তো অদৃশ্য বা দৃশ্যমান কেন্দ্রের উপস্থিতি স্বীকার করে নেওয়া হয় পরোক্ষে। জিরো বাউন্ডারিতে সেভাবে কিছু নেই । কেন্দ্র বলে কিছুকেই অস্বীকার করা হয়েছে তাই প্রান্তিকের প্রশ্নই নাই। প্রত্যেকেই তার নিজস্ব অস্তিত্ব নিয়ে সামগ্রিকতার মধ্যে বিরাজমান । তাই প্রান্তিকে যাওয়ার কথাও নেই আবার অস্বীকার করার কথাও নেই । শিল্পের কোনো কেন্দ্র , প্রান্ত হয় না । শিল্পের অবস্থান যে কোনো জায়গায় হতে পারে; উৎকর্ষতাই তার গুণ এবং ক্রম উত্তরণ-ই তার কাজ। প্রশাসনিক কাজের ক্ষেত্রে আমরা কেন্দ্র রাজ্য প্রান্তিক এসব ভাগ করে থাকি কিন্তু শিল্প তো আর প্রশাসন নয় ।
আরও পড়বে আগামী সপ্তাহে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...