শ্রীকণ্ঠ














নিশীথ সূর্য

শ্রীকণ্ঠ

ড্রামলিনীয় মন নিয়ে দাঁড়িয়েছি
                                ছায়াবৃত্তের উপান্তে
দলাপাকানো কতকগুলো শব্দ তখনও চিৎ হয়ে পড়ে আছে
অন্ধকারাচ্ছন্ন লোয়েস সমভূমির উলঙ্গ বুকে
পেন্ডুলামিত বুলেট গ্রীবা উচুঁ  করে
ভিসুভিয়াসীয় আগ্নেয় লাভা উদগিরণে প্রস্তুত
আরো কিছু শব্দের ফুল হতে এখনও বাকি......
কার্বনডাই অক্সাইড কিংবা অক্সিজেন
দুইই বিষ নামিয়ে আনে
                                         আগুনের জরায়ুতে
আলো নিভিয়ে জোনাকিরা
যখন কালো কাপড়ে মুখ ঢেকে
পথে নেমেছে মিথেনের জ্বলন খুঁজতে
ড্রামলিনীয় মন নিয়ে আমি
দিনরাত্রির দৈর্ঘ্য ভুলে
ছায়াবৃত্তের উপান্তে দাঁড়িয়েছি
হ্যামারফেস্টীয় নিশীথ সূর্য দেখতে ....

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক