সবর্না চট্টোপাধ্যায়
স্পর্শ
সবর্না চট্টোপাধ্যায়
আভিজাত্যের ভেতর কোথাও
কাঙাল হয়ে আছি।
সব থেমে গেলে পাথর কাটে কেউ।
জানলার ওপারে দেখি দুটো শিরীষগাছ। পাশাপাশি। একা একা থাকে !
হাওয়া চলে যায়।
নিভিয়ে দেয় তুলসীমঞ্চের আলো …
খোলা পিঠ। হাওয়া লাগে
সবকিছু হারিয়ে যায় কেমন...
দুমুঠো চাল রাখি কৌটোর ভেতর।
মায়ের গন্ধ ওঠে।
ডেকে যায় ঘুঘুপাখি…
আমি তুলে রাখি দুটো ধূসর পালক।
ঘুমিয়ে পড়লে রাত, খাতা খুলি।
একপাতা ঘুমের বড়ি…
আর বাড়িয়ে থাকি হাত….
যদি হঠাৎ
ঘুমন্ত হাতটুকু এসে পড়ে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...