সোমিনা ইয়াসমিন















জীবন্ত লাশ

সোমিনা ইয়াসমিন 

জীবন্ত লাশের গল্প
জীবিত এখনো, তবে নিষ্প্রাণ- অবসন্ন,
অগনিত সূঁচবিদ্ধ দেহ।

ক্ষতবিক্ষত প্রতিটি শিরা- উপশিরা
পিনপতন নিস্তব্ধতায় শোনা যায় আর্ত-চিৎকার
সারিবদ্ধ  বেডে শোয়ানো জীবন্ত লাশ।

তারা কেউ -কেউ অর্ধমৃত, 
      কেউ বা পাড়ি দিয়েছে পরপারে মাত্র কয়েক সেকেন্ড ব্যবধানে।
 
আবার কারো বা চলে ধুক ধুক  হৃদস্পন্দন।

প্রতিনিয়ত চলেছে জীবন -মরণ লড়াই,
প্রতিটি প্রশ্বাস যেন শ্রেষ্ঠসুখ,
        প্রতিটি নিঃশ্বাস যেন ভীতির সঞ্চালন।

সময়ের বিড়ম্বনায় কেউ কারো নয়,
      লোভনীয় ভালো থাকার তাগিদে মরে মরে বেঁচে ওঠার আকুল আহ্বান।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক