দীপক আঢ্য














সময় এখন  

দীপক আঢ্য

চুরি গেছে কিছু খুশি কয়েকটা ধাপ,
তাই  বলে ভেবোনা যে, সব গেছে ধ্বসে,
চৌকিদার জেগে আছে, কথার আশ্বাসে
'ভালো দিন' ভালো কথা -- কথার আলাপ।

এই ধরো কাল গেলো,  সে যে কী প্রলাপ! 
প্রতিবেশী দেশ নয়, কেবল শত্রু সে
নিষেধেই বেঁধে রাখা, হিসেবনিকেশে,
জাতীয় দিবসে তারে গ্রীটিং বিলাপ।

ভাবনাটা এই খানে খায় জোর ধাক্কা
সম্পর্কটা কেমন যে, অবুঝের মতো 
বলে দিবি কেউ ভাই, ঠিক ওরা কারা?

আমার সবুজ মন এই বোঝে পাক্কা
ভোট আছে তাই কথা, না হলেই তেতো 
রাজনীতি টিচ করে, আমরা ও ওরা!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক