সন্দীপ ভট্টাচার্য
শীত
সন্দীপ ভট্টাচার্য
তোমার শরীর জুড়ে এত শীত কেন মালবিকা
ক্লান্ত দিনের শেষে যখন পিছু ফেলে আসি
অগুনতি ঝিঁ ঝিঁ নিস্তব্ধতা
প্রদীপের ছায়ায় খুঁজি শুধু অনুভূতির ঘ্রাণ
তোমার গাল বেয়ে চুঁইয়ে পড়ে অদ্ভুত নির্লিপ্ততা
অথচ তুমিও জানো আকাশ এমন মেঘলা ছিলনা চিরদিন
এই ছাদের ঘর, ঘরের মেঝে ওই তোমার গন্ধ মাখা ড্রেসিং টেবিল
সব কিছু কেমন অপলক চেয়ে থাকে দৃশ্যহীন
আর রক্ত মাংসের শেষে থেকে যাওয়া জল
পথ খোঁজে , যদি পায় নদীর ঠিকানা

Comments
Post a Comment
Thank u..Valo thakun...