অমিত পন্ডিত
অমিত পন্ডিতের কবিতা
অমিত পন্ডিত
ঢ্যাঙা রোদ, পিঠে বেঁধে, বুড়ো বসে আছে
শীত ভরা গামলাতে-
কচি মেয়ে সদ্য ফুটেছে, কাঁচা বিছানার পেট ঠেলে-
কলরবরা দল বেঁধে বড় হয়ে উঠছে, হাড়গিলা
রাস্তার দু-ধারে-
কাজের পুঁটলি খুলে যাচ্ছে মাঠে, বাজারে,
কাজেরা বেরিয়ে এসে এলাকা দখল নিচ্ছে
সবখানে..
দুল- দুলুনি মেয়েটি
বুলবুলি স্বরে, কথা ঢালছে
জিভের ডগা ঠেলে, সেই মিঠে
সুরে পূর্ণ হচ্ছে বুড়োর কর্ণ কুহর..
দূরে আগুনের পেট থেকে, বাচ্চা ধোঁয়াগুলি,
খোয়া যাচ্ছে মেঘের আত্মায়-- এই আত্মা বিদ্রোহী হলে,
আগামী কিছু বিকেল অ্যাকসিডেন্টে মারা যাবে, আশঙ্কা এমনটাই..
... এই আগুনের সিলেবাসে লেখা আছে কত
রকম তরকারি রান্নার কথা, পোড়া মাটির শক্ত
কপালের কথা, সেসব পড়ে, হাড় দিয়ে বুড়ো
পরখ করে নেবে ত্রাহি মাত্রার আগুন ভালোবাসা..

Comments
Post a Comment
Thank u..Valo thakun...