রুমা ঢ্যাং অধিকারী
বর্তমান দামাল হচ্ছে
রুমা ঢ্যাং অধিকারী
স্বেদের থেকে প্রাচুর্য্য বেড়ে গেলে বর্তমান দামাল হচ্ছে
হঠাৎ কোনো কলহে ফিকে রক্তের স্বাদ
অনবরত দুলছে বেড়ে ওঠা সাঁকো
তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে পিকনিক মাস
আর কুঁজো জোৎস্নায় উত্তেজিত হয়ে তুমি
আড়াই চালের তৃষ্ণায় তখন
মধুবনের ঘাসপাতা ছিঁড়ে যাচ্ছো
সন্ধের কড়িবরগায় ধূপ
আলজিভের কাছে টান দিলে মনে হতেই পারে
বাড়ির সীমানার ভেতর পলেস্তারা খসা দেয়াল
একদিন তোমার লালনপালনে মাথা তুলেছিল
এখন জলপ্রপাতে গড়িয়ে যাচ্ছে চন্দনের ঘ্রাণ

Comments
Post a Comment
Thank u..Valo thakun...