দেবদূত
তিনি জানবেন
দেবদূত
কিউলেক্স মশার কাছে জল বৃত্তান্ত শুনতে শুনতেই নিফটির জ্বর
আম কাঠালের বাগানের সঙ্গে সঙ্গে চাবিটাও নিয়ে গেছেন প্রপিতামহ
ফলত সব ডোরবেলেই আজ বিশ্বায়ন
ঝুকে দেখে বক সব ফাটলে জল
ভি সেক্টরে আর ছিয়াত্তরের গ্রীষ্ম নেই
সি সার্পে ব্যাক টু ব্যাক ভিজে যাওয়া টেক্সটাইল
গুছিয়ে নেয় হাত কোনো অজুহাতে
ঈশ্বর জানবেন, তিনি রেখেছেন এক সভ্যতা ধর্মকাঁটার ওপর নির্ভারে

Comments
Post a Comment
Thank u..Valo thakun...