রাখী সরদার














মায়ের উনুন

রাখী সরদার

সুখের মুখে পাথর ছুঁড়ে
ও ছেলে তছনছ করতে এসেছে ।

এখনো দাঁত ওঠেনি
মাড়ি দিয়ে পেষাই করে ধূলো,বালি ও রোদ

বন্ধ কারখানা খাঁ খাঁ অবসাদের মতো দাঁড়িয়ে
অসুস্থ কৌটো নেড়ে বাবা পথে নেমেছে
খিদের টুঁটি কামড়ে মা উনুন জ্বালে
ধূ ধূ উড়ে যায় পোড়া কাঠে।

ছেলে হয়ে উঠেছে ক্ষুধার্ত বাঘ
নতুন শিকার চাই...মাংস নয়
ফেনা ভাত ।

বাজার স্ফীতি, হাহাকারের চিত্রকল্পে
হাঁড়ি উপচে পড়ে...

খবরের কাগজে টান টান হেডলাইন --
"মায়ের উনুনে পোড়ে 
  ছেলের ঠাণ্ডা জিভ ।"

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক