আম্রপালী দে














ভাষাজ

আম্রপালী দে

এখন আর কোনো ভাষা নয়
গাছ কথা বলুক

গিরগিটি ছেড়েছে আততায়ী শিবির 

রোজ চামচ দিয়ে কবিতা খাই
চব্যনপ্রাশের ভেতর গিজগিজ করা ভেষজ কবিতা বেরিয়ে আসে , সবুজ ছড়ায় । 

পা ঝুলিয়ে বসে থাকি 

লাল শহরে কবিতা কিভাবে এতোটা সবুজ ?

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক