জিরো বাউন্ডারি লেখার তাগিদ













আফজল আলি 

তৃতীয় অংশ

মাত্র কুড়ি পাতার মতো লিখেছিলাম শুধু কবিতার উপর । পরবর্তীতে তাগিদ অনুভব করলাম একটি বই করার জন্য । কিন্তু এত কম লিখে বই করা যাবে না । তাছাড়া আমার মনে হচ্ছিল আরো কিছু কথা বলার আছে আরো গভীরে । শুরু হল নতুন করে চিন্তা । ওই সময়ে আমার মাথা আশ্চর্যভাবে উর্বর হয়ে গিয়েছিল । আমি দেখতে পাচ্ছিলাম অনেক অনালোকিত দিক। এই ভাবে লিখতে লিখতে লেখা হয়ে গেল আশি পৃষ্ঠার একটি বই  -  জিরো বাউন্ডারি কনসেপ্ট  -  মহম্মদ শাহাবুদ্দিন ফিরোজ  টার্মিনাস থেকে তা প্রকাশ করল । কিন্তু এই প্রসেসটি সম্পূর্ণ করতে দেড় বছর সময় লেগেছিল । কবিতা লেখা এবং নতুন দর্শন লেখা  এ দুটোর মধ্যে অনেক অনেক ফারাক । 

উত্তর আধুনিক ভাবনার মধ্যে কিছু খামতি ছিল বা উত্তর আধুনিকের বিরোধিতা করার জন্য জিরো বাউন্ডারি কনসেপ্ট লেখা  -  ব্যাপারটা এরকম ছিল না । নতুন আবিষ্কারের আনন্দ আমাকে পেয়ে বসেছিল । কিন্তু আমার উত্তর আধুনিক কবি বন্ধুরা বা আমার ভাবগুরু আমাকে ভুল বুঝলেন  এবং শুরু করলেন বিরোধীতা। আমি কিছুতেই তাঁদের বোঝাতে সক্ষম হলাম না । তাই তাদের কাছে ব্রাত্য হলাম । কিন্তু জিরো বাউন্ডারি চলল তার নিজের গতিতে । এক সময়ের উৎসাহদাতারা সরে গেলেন কারণ বাঙালি কারো অগ্রগতি স্বীকার করতে পছন্দ করে না । অনেকেই প্রমাণহীন কাদা ছুঁড়েছিলেন । কিন্তু truth triumph itself.  ঈশ্বর যাঁকে দিয়ে কিছু করিয়ে নেন ,  তাঁর মাথাকে অন্যত্র সরিয়ে নিয়ে যান ,  খুলে দেন দরজা -   জ্ঞানের প্রজ্ঞার বোধের । তেমনটাই হয়তো ঘটেছিল আমার সাথে । আবেগ থেকেই বললাম হয়তো,   কিন্তু এটাই সঠিক । আমার অনেকগুলো সাক্ষাত্কারে এ কথাটা বলেছি যা ছাপা অক্ষরে প্রকাশিত হয়েছে ।  

একটি নতুন কনসেপ্ট লেখা হলে তা আগের অন্য কনসেপ্ট  দর্শন থেকে আলাদা হয় কিছু কেমন ক্ষেত্রে । কিন্তু আগের ধারণার প্রেক্ষাপট থেকেই উঠে আসে নতুন । যদি আমি উত্তর আধুনিক নিয়ে দীর্ঘ কুড়ি বছর না কাটাতাম , তাহলে হয়তো জিরো বাউন্ডারি কনসেপ্ট লিখতে পারতাম না । আমি প্রভাত চৌধুরীর কাছে ঋনী। যদিও সরাসরি কোনও সাহায্য পাইনি,   তবে উনি আমাকে উত্তর আধুনিক ভাবনায় লালন করেছিলেন  ,  দিয়েছিলেন প্রতিষ্ঠা  -  এটা অনস্বীকার্য । এতটাই বা ক জন করেন ।

                                                             
                                                        আরও পড়বো সামনের সপ্তাহ.... 
                       

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক