বিকাশ দাশ














অনাথ সময়

বিকাশ  দাশ

তুমুল ভাবে ভুল গুলি পথ হারাচ্ছে  
সহজাত ভুলেরা শরীর খুঁজে নিচ্ছে অনায়াসে।

পাড়ি দেবার যান নেই
কেবল জোছনা কবলিত কথা সিদ্ধ হচ্ছে

জলপাই রঙের গাছগুলি
হলুদ মুত্র ত্যাগে বিলাপ ছড়াচ্ছে।  

ধূসর ভাবনার ভেতর ঘুমের দেবতারা  
সংলাপ লিখছে প্রতিবিম্বে।

আর এক লাল ঝুটি মোরগ
দেশ লিখছে স্বনামে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক