সন্দীপ ভট্টাচার্য














অতীত

সন্দীপ ভট্টাচার্য

তুই আমার জন্য শুধু আবছায়া অতীত 
শীতল সম্পর্কদের হয়তো কুয়াশা ছাড়া
আর বিশেষ কিছু দেবার থাকেও না
তবুও প্রেম বললেই আমি পুরোনো হয়ে যাই
আর চিন্তার ভেতরে ভেতরে মাথা তোলে
একটা জং ধরা মাস্তুল
সূর্যাস্তের নিশ্ছিদ্র পথে আসা দুঃস্বপ্নে সে কখন
এক দুই তিন নিযুত লক্ষ ক্রুশচিহ্ন হয়ে যায়
আর আমি হেঁটে চলি পিচ্ছিল লাল পথ

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক