রাখী সরদার
অভিলাষ
রাখী সরদার
তেইশজন নগ্ননারীর তেইশরকম
উদ্ধতস্তন মথিত করেছ স্থূল চোখে ,
তোমার আগুনে পুড়তে পুড়তে তারা
আজ সাদা ছাই ।
আদিম আগুন নিয়ে
এসেছো আমার কাছে নীল তিমি রূপে?
ভেবেছ চব্বিশ সংখ্যা ফলে
খোরাক মেটাবে?
বিরাট নির্জন দ্বীপে স্তনবাটি রেখেছি খুলে
এখন সমুদ্র বুকে
জল ছিঁড়ে ছিঁড়ে খাও
যেদিন ক্ষুধার্ত শিশু হয়ে
ক্লান্ত পায়ে আসবে ফিরে
স্নেহের লাবণ্য মেখে অধরামৃত পয়োধরা
তুলে দেব মুখে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...