কার্তিক ঢক্














বিষের ঘরের নামতা

কার্তিক  ঢক্  

সবুজ প্রজাপতিটি ফুল তুলতে তুলতে অন্ধকার বনের ভিতর ঢুকে গিয়ে
 বীটার-ফ্লাই হয়ে যাচ্ছে
তাকে ফেরাতে যে হাতিটিকে পাঠানো হল-
তার কোনো মাহুত নেই...

ক্ষমতার পাশে জয়ের উল্লাস থাকবে
এমন কোনো কথা নেই -
নদীকে ভীমরুল করে
জল তাই ভেসে যায় নিজের স্বভাবে...

আপন আলোর অন্ধকারের আড়ালে 
অষ্টাদশী চাঁদ-
গ্রহণের মুহূর্তে  বার বার ভুলে যায়
বিষের ঘরের নামতা!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক