আম্রপালী দে














বত্রিশ বছরে

আম্রপালী দে

কবিতার গাঢ় নদীতে ভেসে গেছে ,
যুবকের ক্রমশঃ ভুলে যেতে থাকা মাতৃজঠর ।

আমি যখন রোদের ওড়না জড়িয়ে লিখতে বসেছিলাম ,
তখন তাতে একটুও কবিতা ছিল কিনা বুঝতে চাইনি
শুধু কবিতা ছিঁড়ে ভেতর খেয়াল করেছি...

ঠিক কিভাবে জঠরের নমাস ,
অনন্ত কবিতার খাতায় 
শূন্যতা ছড়িয়ে দিয়েছে...

        জীবন প্রাপ্ত কোনো এক বত্রিশ বছর ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক