বন্ধুসুন্দর পাল

















চার্জশিট

বন্ধুসুন্দর পাল

মুঠোয় সময় ঘামতে থাকে
অদৃষ্ট এক আয়ুর হইচই
ফাঁদ পেতে খুব টানছে কাছে
এড়িয়ে যাওয়ার সেই মানুষ কই ?

চাউনিতে তার চার্জশিট লেখা
আপদ যখন অবাধ্য সুখ
উপোস করে আপোষ খাওয়া
কালসিটে দাগ খোঁজে চাবুক ।

হত্যে দিয়ে হার মেনে নেয়
অন্ধ আলোর উচ্ছিষ্ট বুক
নস্যি টেনে হাঁচি শেখায়
পাশের বাড়ির নষ্ট কুসুম ।

লাল প'ড়ে তার ঠোঁটের কোণে
বিষাদ যেন উগ্র আতর
চুক্তি করে আলাপনে
কবরটা তার পরশ পাথর ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক