সুতনু হালদার
















ছদ্মবেশ

সুতনু হালদার


জড়তার প্রসঙ্গ এলে আজও কেমন যেন জড়সড় হয়ে যেতে দেখি অনেক উষ্ণতাকে, কিন্তু জড়তা শুধু স্থির হলেই বেগতিক! 
বিষয়টিতে ঘুরে ফিরে চলে আসে মানব মনের আলো আঁধারির বিশৃঙ্খল যোজ্যতা

হয়ত বিশৃঙ্খল যোজ্যতার জাড্যধর্ম বিছানার ব্যাকরণগত উপপাদ্যের গুণিতক; 
                                                    শিশিরের শৌখিনতায় সুখ সন্ধানী

অশ্বমেধের অবিভাজ্য এক পরিভ্রমণ 

সুতরাং যে কোনো অবিভাজ্যতা অনুভূতিরই অবদমিত পারদের স্থানাঙ্ক, 
         আমাদের জীবন দুধ আর জলের আলাদা আলাদা ক্যানভাস

আলাদা বলতে আসলে সীমারেখাকেও বলা যায়, 
   মধুর বসন্তের মধ্যে আজ তোমার জ্বরের আচ্ছাদন 
             আদৌ চুপচাপ ঘনিষ্ঠতার লীনতাপকে খণ্ডে খণ্ডে অভিসারিকার পোষাকে ঢাকতে চেয়েছিল

যে কোনো ভালোবাসার নিউক্লিক অ্যাসিডে মিশে থাকে নিষিদ্ধ ঘুণপোকার ছদ্মবেশী অভিযোজন

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক