বন্যা ব্যানার্জি














জন্মকথা

বন্যা ব্যানার্জি

তোকে ছেঁকে নিতে পারলাম না পুরনো পৃষ্ঠার ছেলেমানুষি থেকে ।
           পরিণত কিছু রোদ্দুর পুড়িয়ে দিচ্ছে সব অক্ষর ।
                    শব্দ স্নান হলোনা তাই ভরা নদীতে।
সংযমি  স্মৃতিরা আসন পেতে বসে আমার চারপাশে।
          তাদের অকৃপণ হাতে রঙিন হয়ে ওঠে সন্ধ্যা জন্ম। 
            আজও প্রেমের জন্মে মৃত্যুর পরোয়ানা থাকেনা ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক