অনুর গল্প
অদিতি চক্রবর্তী
জানালার সামনে দাঁড়িয়ে অনু, গন্ধ পেলো দূর থেকে ভেসে আসা বুড়ি পোড়ানোর, কাল যে দোল! অজানা একটা উত্তেজনার সারা পেলো অনু, আজ নিশ্চয়ই সুগোল চাঁদ জ্যোৎস্নার প্লাবন ঘটিয়ে আকাশে শোভা পাচ্ছে, ছোটো ছোটো ছেলে মেয়েরা হাততালি দিয়ে বুড়ি পোড়ানোর আনন্দ নিচ্ছে, ঠিক যেমন অনু ছোটো বেলায় করতো। দোলের দিন সকাল বেলায় মা একপ্রস্হ স্নান করিয়ে নতুন জামা পরিয়ে পূর্ণিমা পুজোর অঞ্জলি দেওয়া তো তারপর বাবা ফিচকারী, বেলুন, রঙ বালতীতে গুলে বাড়ির গেট খুলে দিতো, আর সেও বন্ধুদের সঙ্গে রঙ খেলতো, কতরকমের রঙ লাল, নীল হলুদ, সবুজ, আবীরে ছড়াছড়ি বাড়ি থেকে রাস্তা, কত রকমের বেলুনে রঙ ভরে ছুড়তো সে, কোনোটা ফাটতো আবার কোনোটা রাস্তায় পরেই ফেটে যেতো, সে এক অনাবিল আনন্দের দিন ছিল। তবে আজ আর কোনো আনন্দ তা কে স্পর্শ করেনা, চাঁদের আলোর প্রকাশ সে আর পায় না, রঙের কোনো অস্তিত্ব তার জীবনে আনন্দ নিয়ে আসেনা, সে আর কাউকে আবীর দিয়ে রাঙিয়ে দিতে পারেনা। সেই শেষ কবে দোলের রঙ তার মন কে রাঙিয়েছিল বিশেষ মনে পরে না। বাবা মায়ের সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিলো অনু আনন্দের সফর, বয়স তখন আট বছর পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে, জানালা দিয়ে শৈলরানীর সৌন্দর্য দেখছিলো অনু, দার্জিলিং ঘুরে ছাংগু লেক যাওয়ার পথে ঘটলো এক দুর্ঘটনা, সময়টা জুন মাস মাঝে মধ্যেই বৃষ্টি লেগেই রয়েছে, অনুর মা সাবিত্রী বলেছিলো "আর গিয়ে কাজ নেই, গ্যাংটক ঘুরেই বাড়ি চলো" কিন্তু অনু একবারেই নাছোড়বান্দা হয়ে পরেছিলো সে যাবেই তার জেদ রইলো, আর কি!! গাড়ি ও তৎক্ষণাৎ ছুটে চললো ঝিরঝিরে বৃষ্টি, হঠাৎ! চাকা গতিবেগ হারিয়ে গড়িয়ে খাদের তলায় সব কিছু যেনো এক অজানা তিমিরে গিয়ে শেষ হল। কতক্ষণ তারা এইভাবে পরেছিলো জানে না। অনুর যখন জ্ঞান ফিরলো হাসপাতালের বেডে শুয়ে... খারাপ সময় যে আগত হয়েছিলো তাদের জীবনে, বাবা সাথে সাথেই পরলোকগত হয়েছিলেন। সৌভাগ্যবশতঃ মায়ের একটা পা ভাঙা ছাড়া আর বিশেষ কোনো ক্ষতি হয়নি, গাড়ির ড্রাইভার কোমায় রয়েছে, সমস্ত সংবাদমাধ্যমেই খবরটা সম্প্রচারিত হয়েছিলো। জ্ঞান ফিরেই অনু, মা, বাবা করে চিৎকার করছিলো, হাসপাতালের নার্স, ডাক্তার রা তাকে শান্ত করবার চেষ্টা করলেও যখন সে বার বার বলছে সব অন্ধকার, তখন ই মেডিকেল চেকাপে ধরা পরে মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে চোখের দৃষ্টি সে আজীবৎকালের জন্য হারিয়েছে, প্রকৃতির রূপ, রঙ বর্ণ বাবা, মায়ের সেই নিঃস্বার্থ পরমানন্দ হাসি আজ তার কাছে সব কিছুর ই একটাই রঙ "কালো"। এখন অনুর বাইস বছর বয়স, বাবার চাকরিটা মা পেয়েছিলো, সারাদিন বিশেষ অন্ধস্কুলে সে পড়াশোনা করে বটে তবে এই রঙের উৎসব তার অন্তরে আছে স্মৃতিসুধায়। জানালার সামনে দাঁড়িয়ে অনু, গন্ধ পেলো দূর থেকে ভেসে আসা বুড়ি পোড়ানোর, কাল যে দোল! অজানা একটা উত্তেজনার সারা পেলো অনু, আজ নিশ্চয়ই সুগোল চাঁদ জ্যোৎস্নার প্লাবন ঘটিয়ে আকাশে শোভা পাচ্ছে, ছোটো ছোটো ছেলে মেয়েরা হাততালি দিয়ে বুড়ি পোড়ানোর আনন্দ নিচ্ছে, ঠিক যেমন অনু ছোটো বেলায় করতো। দোলের দিন সকাল বেলায় মা একপ্রস্হ স্নান করিয়ে নতুন জামা পরিয়ে পূর্ণিমা পুজোর অঞ্জলি দেওয়া তো তারপর বাবা ফিচকারী, বেলুন, রঙ বালতীতে গুলে বাড়ির গেট খুলে দিতো, আর সেও বন্ধুদের সঙ্গে রঙ খেলতো, কতরকমের রঙ লাল, নীল হলুদ, সবুজ, আবীরে ছড়াছড়ি বাড়ি থেকে রাস্তা, কত রকমের বেলুনে রঙ ভরে ছুড়তো সে, কোনোটা ফাটতো আবার কোনোটা রাস্তায় পরেই ফেটে যেতো, সে এক অনাবিল আনন্দের দিন ছিল। তবে আজ আর কোনো আনন্দ তা কে স্পর্শ করেনা, চাঁদের আলোর প্রকাশ সে আর পায় না, রঙের কোনো অস্তিত্ব তার জীবনে আনন্দ নিয়ে আসেনা, সে আর কাউকে আবীর দিয়ে রাঙিয়ে দিতে পারেনা। সেই শেষ কবে দোলের রঙ তার মন কে রাঙিয়েছিল বিশেষ মনে পরে না। বাবা মায়ের সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিলো অনু আনন্দের সফর, বয়স তখন আট বছর পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলছে, জানালা দিয়ে শৈলরানীর সৌন্দর্য দেখছিলো অনু, দার্জিলিং ঘুরে ছাংগু লেক যাওয়ার পথে ঘটলো এক দুর্ঘটনা, সময়টা জুন মাস মাঝে মধ্যেই বৃষ্টি লেগেই রয়েছে, অনুর মা সাবিত্রী বলেছিলো "আর গিয়ে কাজ নেই, গ্যাংটক ঘুরেই বাড়ি চলো" কিন্তু অনু একবারেই নাছোড়বান্দা হয়ে পরেছিলো সে যাবেই তার জেদ রইলো, আর কি!! গাড়ি ও তৎক্ষণাৎ ছুটে চললো ঝিরঝিরে বৃষ্টি, হঠাৎ! চাকা গতিবেগ হারিয়ে গড়িয়ে খাদের তলায় সব কিছু যেনো এক অজানা তিমিরে গিয়ে শেষ হল। কতক্ষণ তারা এইভাবে পরেছিলো জানে না। অনুর যখন জ্ঞান ফিরলো হাসপাতালের বেডে শুয়ে... খারাপ সময় যে আগত হয়েছিলো তাদের জীবনে, বাবা সাথে সাথেই পরলোকগত হয়েছিলেন। সৌভাগ্যবশতঃ মায়ের একটা পা ভাঙা ছাড়া আর বিশেষ কোনো ক্ষতি হয়নি, গাড়ির ড্রাইভার কোমায় রয়েছে, সমস্ত সংবাদমাধ্যমেই খবরটা সম্প্রচারিত হয়েছিলো। জ্ঞান ফিরেই অনু, মা, বাবা করে চিৎকার করছিলো, হাসপাতালের নার্স, ডাক্তার রা তাকে শান্ত করবার চেষ্টা করলেও যখন সে বার বার বলছে সব অন্ধকার, তখন ই মেডিকেল চেকাপে ধরা পরে মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে চোখের দৃষ্টি সে আজীবৎকালের জন্য হারিয়েছে, প্রকৃতির রূপ, রঙ বর্ণ বাবা, মায়ের সেই নিঃস্বার্থ পরমানন্দ হাসি আজ তার কাছে সব কিছুর ই একটাই রঙ "কালো"। এখন অনুর বাইস বছর বয়স, বাবার চাকরিটা মা পেয়েছিলো, সারাদিন বিশেষ অন্ধস্কুলে সে পড়াশোনা করে বটে তবে এই রঙের উৎসব তার অন্তরে আছে স্মৃতিসুধায়।.

মর্মান্তিক সুন্দর
ReplyDeleteমর্মান্তিক সুন্দর
ReplyDelete