আফজল আলি
ধার্মিক যার ছদ্মনাম
আফজল আলি
ধার্মিক যার ছদ্মনাম তাকে নির্মোহ পড়াও তুমি
কষ্টগুলো অনুভব করলে বুঝতে পারি
আমার হাত এখনো ডানদিকে আছে
কাগজের ঠোঙায় পরিশ্রম নাকচ হওয়ার পর বুঝলাম কথাগুলোর সেভাবে কোনো অর্থ নেই
এদিকে তুমি ডাকছ - এগিয়ে যাও এগিয়ে যাও
কল্পনায় দু চামচ চিনি ঢেলে চায়ের কাপ যেন অতিষ্ঠ হয়ে উঠছে
ঈশ্বরের দিব্যি , এইমাত্র ফাল্গুনমাস সম্পর্কে আমার মোহভঙ্গ হল
যখন কালরাতে আলো অফ করে চাদর গুটিয়ে নিয়েছিলাম
যেন মনের সমকোণে আর একটি মন বর্তমান
তোমরা তো জানো মানুষের নেশাগুলো ত্রিভুজ নির্মাণ করে অতিক্রম করবে বলে
জানি না জানি না কোথায় হারিয়ে গেলে
আজ শরীর খারাপ , কাল দুদন্ড জিরিয়ে নিও ভালোবাসার কোলে

ভাল লাগল
ReplyDeleteভাল লাগল
ReplyDelete