সুশীল হাটুই














আঙুরপাতার স্পা পয়েন্ট

সুশীল হাটুই 

নিমপাতা আজ দুপুরবেলা ঝাউপাতাকে
আনফ্রেন্ড করে দিল। 

আমি আনফ্রেন্ড করার কারণ জানার
আগেই দেখছি,

জামপাতার ছোটো মেয়ে আমপাতার বড়ো
ছেলের কাছে বীজগণিত শিখছে,

কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, 
গোলাপপাতার বয়ফ্রেন্ড তার এস্রাজ খুঁজে
পাচ্ছে না বলে, কেন পেঁপেপাতাকে দোষ 
দিচ্ছে? 

তাহলে কি পুঁইপাতা যা বলছে সব সত্যি?

আপেলপাতা নিউটনকে খুঁজতে বেরিয়ে
সানস্ট্রোকে মৃত। 

আজ তেজপাতা বকুলপাতা চাঁপাপাতা
দোকান বন্ধ রেখে শোক করছে। 

অথচ এই বিপদের দিনে মৌরিপাতা রূপে
লেবুপাতাকে টেক্কা দেবে বলে,

আঙুরপাতার স্পা পয়েন্ট খুঁজছে...

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক