সম্পাদকীয়
অভিজিৎ দাসকর্মকার
দড়াম করে একটা কবিতা লিখে ফেললাম,
নাম দিলাম ১টি খারাপ কবিতা...
শুনবে বা শুনবেন?....
পড়তে শুরু।হাত কাঁপছে।ঠেস নিতে হচ্ছে।কানের তরুণাস্থি দিয়ে ঘাম নামছে হয়তো।তবুও তো আমার জন্ম দেওয়া।আর আমি শব্দকে খারাপ বা ভালো এভাবে দেখি না।তবে কেউ প্রশ্ন করবেন না।আমি ব্যবহার করা কবিতার শব্দ গুলো আমার বাড়িতে বা স্বজন সমাজে ব্যবহার করি নাকি?
স্রোতা চুপ্...পড়ছি....স্রোতা এর ওর মুখে যেন চিটিয়ে গেছে... আমি পড়ছি,ঠেস নিচ্ছি...
বাস্ থাক আর নিতে পারা দায়.....
কেনো? আরে শুনুন....
শব্দ কারো এক্তিয়ারের নয়... এগিয়ে থাকা কবিতা...৩০বছর...বা আরও বেশি হয়তো...
হয়তো শব্দের খারাপ বলে কিছু হয় না...
তবে কী সব শব্দই ব্যবহার করা যায়?
গালি বা খিস্তিও তো শব্দ, যার আভিধানিক হয়তো মর্যাদা আসে নি,
তা বলে কি তা বারবার প্রয়োগের ফলে অভিধানে স্থান পাবে?
কি মনে হয় বলুন তো আপনাদের?
যে শব্দ ব্যবহার করে পড়বো মাইক্রোফোনে আর সামনে বসা স্রোতারা বা আমার বাবা মা বোন ভাইদের সামনে আর তারা ভাববে বাহ আমার ছেলে দারুণ লেখে,কোন শব্দই বাদ যায় না....
নাকি বলবে কবিরা কি এইসব শব্দ ধার করছে? হবে নাই বা কেনো,যা পাঠক তার ৫গুন কবি মার্কেটে। শব্দতো সিমিত হচ্ছে। বরং এই শব্দের বহুল প্রয়োগে অভিধান সম্ভ্রান্ত হবে, কি বলিস রে?...
যাইহোক আমি সম্পাদক আমার সম্পাদকীয় আমার অধিকার,তবুও একটু জানিয়ে রাখি আমি কবিতা...
নতুন দিগন্তের কবিতা ছাপবো...
স্ল্যাঙ্গ ব্যবহার করার জায়গায় আছে।তবে তার জায়গাটা বুঝতে হবে।
খিস্তি আমার কবিত্বকে আঘাত করবে...
আমি হয়তো পাগলিয়ে যাবো...
কবিতায় থাকুন ভালো থাকুন...

ভালো লাগলো
ReplyDelete