তাপসী লাহা
সূত্রের ঈশ্বর
তাপসী লাহা
ঈশ্বর কে আমি সূত্রের পাশেই রাখবো,
তাতে ভুল তথ্যগুলো অবাক হবে।
কালের ও পথস্খলন আছে,
দিকভুলের শিকার সব তারারা
স্বেচ্ছায় পতন খোঁজে।
বারেক বার মুখচ্ছবি পালটে অমৃতস্য পুত্রেরা ,
নামখানার চাবি,
হাতবদলের স্মৃতিকথারা ভুলে গেছি পূর্ব জনম।
এ জীবনেও অনেক বার বেপথিক জন্ম পেলাম।
ঈশ্বর, ঈশ্বর হাহাকারে কান চিরে যায়।
তাই ঈশ্বরকে আমি সূত্রের পাশেই রাখি,
যাবতীয় আয়ুক্ষয় পাখির মত ওড়ে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...