সোনালী মন্ডল আইচ













চোরকাঁটার মধ্য দিয়ে

সোনালী মন্ডল আইচ 

মরক্কোর বাদামি ডাইরি পড়ে মনে হল 
অনিশ্চয়তার মতো অপরূপ কিছু নেই

সমস্ত ইন্দ্রিয় শক্তি ধারালো হয়ে উঠল
সময় কনুইয়ে ভর দিয়ে ধীরস্থির 

সহজ ও  বিরল এক শান্তি বোধ
পরক্ষনেই ভারাক্রান্ত ছেয়ে যায় 

কতক্ষন আমরা পাশাপাশি- 

স্নিগ্ধ ভর্ৎসনায় ,অনুযোগে, উছ্বাসে
তীব্র বিষাদে তারদুটো বাজাতে পারবো

ভয়ংকর জানতে ইচ্ছে করে কোনটা সুখ
বিমুগ্ধ চায়ের ট্রে যেই চলকে উঠল চেয়ে দেখি

সম উষ্ণতা লিকার ও সম স্বাদে ভরা কাপগুলো
শুধু আঙুল, ঠোঁট, জিভ,মন যার যেমন ...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক