তৈমুর খান
দ্বগ্ধপ্রজাপতি
তৈমুর খান
আমার নরম ডানা রক্তাক্ত হয়ে যায়
এত তির ছুটে আসে
কোথায় লুকিয়ে রাখব হৃদয় ?
ধ্যানভঙ্গ করতে আসিনি
নতুন স্বপ্ন জেগেছিল বুকে
স্বপ্নকে কোনও দিন কাছেও ডাকিনি
আঁকাবাঁকা পথ চলে গেছে কতদূর
কারা রোজ হাঁটে পথে ?
দেখি নিকো সেসব ময়ূর
রোজ সন্ধেবেলা বিষন্ন আঁধারে
এক প্রদীপের আলোর কাছে আসি
ডানা পুড়িয়ে ফিরি বারে বারে...

খুব ভালো লাগলো প্রিয় কবি
ReplyDelete