রাইমোহিনী













অর্ধনারীশ্বর

রাইমোহিনী

ঋতুস্রাবের ওড়না জড়ানো রক্তকমল 
উন্মুক্ত নাভিতরঙ্গে সংযম গিলে খায়।
শরীরের বিকেন্দ্রীকরণে যোনি পুরুষের পাতে
ভাতের মত বেড়ে দেয় নিজের ক্ষমতা। 
চুল দিয়ে পাহাড়ের চূড়ো গড়ে হাত...
হিংস্র হঠকারিতায়, 
স্তনবৃন্তের বাদামী আবেগ কাকতালীয় ভাবে 
খুঁজে পায় পাষাণদন্ড ;
লজ্জার বুকে ঘা মেরে মধ্যমার পাদদেশে 
শুতে চায় ভেজা অস্তিত্ব। 
নিটোল বিভাজিকায় মুখ গুঁজে অন্ধরা 
পার হতে চায় বিস্রস্ত শতাব্দীর যন্ত্রনা, 
পরমায়ুর অতৃপ্তি মুহূর্তের লয়ে শান্ত করতে 
যে ধারণ শক্তি লাগে, সেখানেই সৃষ্টির 
লোভে হঠাৎ কখনো জন্ম নেয় অর্ধনারীশ্বর

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক