অভিজিৎ দাসকর্মকার
সম্পাদকীয়
অভিজিৎ দাসকর্মকার আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমানের কিছুটা অংশ যেমন পানাগড় দূর্গাপুর আসানসোল এই সব অঞ্চলে সূর্য মশাই একটু কড়া চোখেই শাসন করার সুযোগ নিয়ে থাকেন। যাই হোক আমার বা আপনার যানা কিছু কথা একটু আদান-প্রদান করে নিলাম শুধু। যাতে আমি নিজে ও আমার জানা সকলকেই একটু সচেতন করে দিতে পারি। বিষয়টা একটু পড়বেন।হয়তো উপকারেও আসতে পারে।নিজেকে সচেতন করাই তো.... প্রচন্ড গরমে দরদর করে কাজ থেকে বাড়ি ফিরছেন। হঠাৎ দেখলেন মাথা ঝিম ঝিম করে উঠছে, সাথে শরীর খুব দুর্বল মনে হচ্ছে। বমি বমি লাগছে সেই সাথে চোখে ঝাপসা দেখছেন। একটু পর হঠাৎ করে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। রাস্তার পাশে পড়ে গেলেন– ঘটনাটি হয়ত আপনার জীবনে এখনো ঘটে নি, কিন্তু যা গরম পড়েছে ইদানিং, সাবধান না থাকলে আপনিও আক্রান্ত হতে পারেন হিট স্ট্রোক বা সান স্ট্রোকে। হিট স্ট্রোক --------------- হিট স্ট্রোকের বিষয় টা হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তৈরী হওয়া এক ধরনের জটিলতা। আমাদের স্বাভাবিক দেহের তাপমাত্রা ৯৮° ফারেনহাইট। যদি এটি ১০৪° ফারেনহাইটের ওপরে ওঠে তখনই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এটা এক প্রকার মেডিকেল ইমার্জেন্সি, যেখানে সাথে সাথে রোগিকে চিকিৎসা না দেয়া হলে রোগির মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগিকে গরম থেকে সরিয়ে এনে তার দেহের তাপমাত্রা কমিয়ে আনা হিট স্ট্রোকের চিকিৎসার একটি প্রথম উপযুক্ত ধাপ। হিট স্ট্রোকের কারন হিসাবে বলা যেতে পারে,- Dehydration । হিট স্ট্রোক প্রতিরোধে প্রচন্ড গরমে শরীরে জল কমে গিয়ে যেন dehydration না হয় তা নিশ্চিত করা এবং তার সাথে বেশি গরমে ভারি শারীরিক পরিশ্রমে নিজেকে না জড়ানো।আর অপরকেও সাবধান করা।যেমন আমি করছি। জানেন হিট স্ট্রোকে বেশি আক্রান্ত হয় ছোট বাচ্চা, বয়স্ক লোক, ব্যায়ামবীর বা দিনমজুররা। বাচ্চাদের ক্ষেত্রে এটি খুবই ভয়াবহ, বাচ্চাদের দেহের তাপ নিয়ন্ত্রন করার সিস্টেম ডেভেলপড্ না হওয়ায় তাদের হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি। প্রচন্ড গরমে বাচ্চাকে লক করা গাড়িতে রেখে পাশের দোকানে কেনাকাটা করতে নামবেন না। বাচ্চাকে সাথে নিয়ে যান। বৃদ্ধদেরও দেহের তাপ নিয়ন্ত্রন করার সিস্টেম দুর্বল হয়ে যায়, ফলে তারাও ভালনারেবল হয়ে পড়ে। শরীরের তাপমাত্রা অসহনীয় অবস্থায় গেলে এসব জটিলতা দেখা যায়। তখন শরীরে এই ধরনের কিছু লক্ষ্মণ দেখা যায়.... মাথা ঝিম ঝিম করা, বমি করা, অবসাদ, দুর্বলতা, মাথা ব্যাথা, মাংশপেশির খিঁচুনি, চোখে ঝাপসা দেখা। বা এগুলোও হোতে পারে--- ১। দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেশি। ২। ঘামের অনুপস্থিতি, চামড়া খসখসে লাল হয়ে যাওয়া। ৩। পালস বেড়ে যাওয়া ৪। শ্বাস নিতে কষ্ট ৫। মাতালের মত ব্যবহার ৬। হ্যালুসিনেশন ৭। কনফিউশন ৮। অশান্তি করা ৯। খিঁচুনি ১০। কোমায় চলে যাওয়া হিট স্ট্রোকে আক্রান্ত হলে এর প্রাথমিক চিকিৎসা কি? আক্রান্ত লোকটিকে ছায়াযুক্ত একটি জায়গায় নিয়ে আসুন, গায়ের ভারি কাপড় খুলে দিন, তার গায়ে ঠান্ডা পানি ঢালুন। তাকে সম্ভব হলে ফ্যানের নিচে বা এসি রুমে নিয়ে আসুন। এতে গায়ের ঘাম উড়ে যাবে। সম্ভব হলে তার বগল ও হাঁটুর খাঁজে বরফ দিন। যদি আক্রান্ত লোকটি জল খাওয়ার মত অবস্থায় থাকে তাহলে তাকে ঠান্ডা জল বা পানীয় খাওয়াতে পারেন । একটি থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে দেখুন এবং ১০১°-১০২° ডিগ্রী ফারেনহাইটে আসা না পর্যন্ত তাকে ঠান্ডা করা চালিয়ে যান। হিট স্ট্রোকের কোন প্রতিরোধ আছে কি? গরমের সময় দেহকে dehydrated হতে না দেওয়া। শরীরে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে প্রচুর পরিমাণ জল, ডাবের জল, ওরাল স্যালাইন খাওয়ান। বেশি গরমের সময় ব্যায়াম বা ভারি কায়িক পরিশ্রম না করা। গরমে বাইরে বের হলে সাদা বা হালকা রঙের কাপড় পরে বাইরে বের হওয়া। ঘামের সাথে দেহের লবন বেরিয়ে যায়, তাই দুর্বল লাগলে খাবার স্যালাইন খাওয়া। আর বিশেষ কিছু না। ভালো থাকুন।কবিতায় থাকুন। আর কোথাও বেরোনোর আগে ঠান্ডা জল পেট ভরে খেয়ে বের হোন।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...