উজান উপাধ্যায়















অবশিষ্ট

উজান উপাধ্যায়

আমাকে টুকরো করলে বেরিয়ে আসে গাছ
আমাকে চূর্ণবিচূর্ণ করে একটি বদ্বীপ 

আমাকে কেটে ফালাফালা করতেই 
বেরিয়ে এল চাকা

রেখার প্রান্তে উদ্বায়ী জল, লাজুক শীতলপাটি- শুষ্কতা আনাচাকানাচ

আমাকে মেরেছে যারা,মাতাল গর্ভ  ভেঙে নিয়ে গেছে তোমাকেই শুধু

তুমি কার বধূ কার মেয়ে!
ওহে প্রিয়তমাসু আকাশনন্দিনী ,  তোমাকে মরণ ভেবে নিয়ে

ওরা শুধু তোমাকে রেখেছে

আমাকে কেটে ছিঁড়ে ধ্বংস করে

অরণ্যের নিবিড় শোণিতে

গুপ্ত লাভাস্রোতে 

তুমিই চূড়ান্ত অবশেষ, তুমি অনিঃশেষ

আমাকে তেজস্ক্রিয় করে উড়ে গেছে প্রাচীনতম মাছ

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক