হরিৎ বন্দ্যোপাধ্যায়













দুপুরের হৃদয়পুরে


হরিৎ বন্দ্যোপাধ্যায়


          চড়ুইয়ের ডাক শুনতে শুনতে মনে পড়ে গেল পাঁচ বছর বয়সে দেখা আমাদের আয়তাকার ঘরটার পুবদিকের জানলাটার কথা। সূর্যের গা থেকে বেরিয়ে আসা হলুদ রঙটা দেখার জন্যে আমি দাঁড়িয়ে থাকতাম। আমাদের দারিদ্র্যের গায়ে অতি যত্নে কেউ যেন রঙ করে দিয়েছে। রঙে ডুবে তিনদিনের চেষ্টায় অতি কষ্টে যোগাড় করা ভাতে একটা আলাদা মিষ্টতা অনুভব করতাম। দু'চারজন কম চুলো মাথার মানুষকে খুব মনে পড়ে, যারা আমাকে সাতসকালেই চড়ুইয়ের ডাকের থেকে খুব বেশি করে বাঁচার অক্সিজেন নিয়ে নিতে শিখিয়েছিল। একজন তো আমাকে বিষয়টা বোঝাতে সবুজ পাতায় সালোকসংশ্লেষ প্রসঙ্গ এনেছিল। আজও আমি পাতায় পাতায় খাদ্য তৈরি করি। সেই চড়ুই আজও অ্যালার্মের ভূমিকায়। আমার আজ সুতো ছাড়বার আগে যথেষ্ট ভাবনার অবকাশ রয়ে যায়। কখনও আবার সুতো ছাড়ার হাতছানি এখনও ভাসিয়ে নিয়ে যায়। আর ঠিক তখনই ভোরের সমুদ্রের মতো আমার হাজার গুণ উদারতা বেড়ে যায়। মনে হয় চড়ুইয়ের সঙ্গে দুপুরের ঘনিষ্ঠ একটা যোগ আছে। মনে মনে নিজেকে বলি, তুমি কি চড়ুইয়ের ওপর বিশ্বাস রাখতে পারো না? কেন এখনও চড়ুই বুঝতে দুপুরের সমীকরণ লাগে? আসলে সকালের কথা বললেই শিকড় ভেসে ভেসে আসে। তার নিজস্বতা চিরমগ্নতায় নিমজ্জ্বমান। সিঁড়িতে বসে বসে কল্পনায় ঘর আঁকি। উড়ে যাওয়ার কথা বললেই দুপুর ছড়িয়ে দেয় নিজেকে। এঁকে দেয় নিজেকে আমার চারপাশ ঘিরে। আমার চারপাশ যখন নৈঃশব্দ্যের বাতাবরণ তখন চেতনায় উঁকি দেয় চড়ুই। আমি তাকে ডাকতে শুনি । মাঠ, নদী, পথ পেরিয়ে তার ডাক ভেসে চলে। আমি শিকড়ে ফিরলে তখনও চড়ুই ডেকে যায়। আসলে চড়ুই তো শিকড়েই। আমি দেখি ছড়ানো দুপুরে চড়ুই মাখামাখি হয়ে আছে। চড়ুইয়ের কথায় দুপুরের স্বরলিপি। সুর ছুঁয়ে ছুঁয়ে আমি এখন ভাসছি দুপুরের হৃদয়পুরে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক