সুমনা পাল ভট্টাচার্য













প্রতি প্রেমের মৃত্যুশেষে...

সুমনা পাল ভট্টাচার্য

কতোটুকু চিনেছো আমায় ছায়া?
কালো কুণ্ডলীর গভীর থেকে পাক খেতে খেতে উঠে আসে ধূমায়িত অস্তিত্ব,
কতোটুকু ছুঁয়েছো গভীর মানচিত্র, আল, বাঁক,নদী, পর্বত...

জেনেছো কি কতোবার দাউদাউ করে জ্বলে উঠেছে অগ্নিগর্ভ অন্ত:কোণ...
কতোবার অনন্ত তৃষ্ণা নিয়ে বাঁধ ভেঙেছে গোপন জলপ্রপাত..
কতোবার, ঠিক কতোবার এক আকাশ মেঘ শুষে জলের পাথর গলেছে পাঁজরের অলিতে গলিতে...

যে পথের পিছনে আর ফিরে চাওনি,  তারই অনতিদূরে সবুজেরা একে অন্যের আঙুলে আঙুল জড়িয়ে জ্বালিয়েছে দাবানল....
কেউ দূর থেকে আগুনে সেঁকেছে চোখ, কেউ খানিক উঠেছে কেঁপে, কেউ প্রাণভয়ে দিয়েছে ছুট...
কেবল আমার শিকড় জড়ানো জটে, তোমার মাটি লেগেছিলো বলে, নিজেকে উপড়ে নিতে পারিনি আজও...
ঠায় দাঁড়িয়ে আছি সমস্ত ঋতুর দায় নিয়ে...

রোদের দাপট, ঝড়ের আবর্ত, বৃষ্টির ঝংকার, শৈত্যের উলঙ্গ আর্তনাদ সবকিছু  প্রসবদ্বারের খুঁটিতে রেখেছি বেঁধে...

জন্ম দিয়েছি, জন্ম দেবো বারবার প্রতি প্রেমের মৃত্যুশেষে...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক