সবর্না চট্টোপাধ্যায়













কেমন আছে নন্দিন?

সবর্না চট্টোপাধ্যায় 

১.

এখন বৃষ্টি পড়ছে। সব জল্পনার অবসান হবে! 
ভাবছি…বলে দেব ‘ আর নয়’।
এবার থামার আগে দেখে নেব কতটা কাদা ছিটেছে সাদা কামিজের গায়ে…
হাওয়াই চটিতে শব্দ হয় বড়ো।
আজ থেকে না হয় স্নিকার্স…
‘হাঁটতে গেলেই পা মোচকানো’ আর ভালো লাগে না।

২.

এখন বৃষ্টি পড়ছে। ব্যাঙেদের চিৎকার। আনন্দে মশগুল হয়ে কতগুলো ছেলে নৌকা ভাসাচ্ছে...আমি দেখি বারান্দার দু আঙুল ফাঁকে…
কিছুটা ছাঁট মুখে লাগে, কিছুটা ‘ এইতো আসবে মনে হয়’!
অথচ কতকিছু শুকোতে দেওয়া বাকি...
স্কুল ড্রেস, স্যান্ডো গেঞ্জি, জিন্সের পকেটে রাখা একটা কন্ডোম আর চিঠি…
লিখেছে বরের বান্ধবী!

৩.

চিঠিটা শুকোলে ঘাড়ের দাগটা স্পষ্ট হয়।
নোঙর ফেলি ভিজে বালিতে। ধরে থাকি দড়ি। ভাবি বৃষ্টিতে এবার ভেসে যাবে নৌকাটা ঠিক…
রাস্তার বাচ্ছাগুলোকে মনে পড়ে। 
আমার বারান্দা দিয়ে দুখানি বাড়ানো চোখ…
ভাসতে ভাসতে কতদূর...যতদূর আমার হারানো বান্ধব!

৪.

হাঁটতে গিয়েই কতবার মুচকে গেছে পা। কামিজে লেগেছে দাগ...এতটা ব্যথা হয়নি কোনদিন।
আর আজ? যতবার নিজেকে দেখি
ঠিক ততবার...আয়নাটা বসিয়ে দেয় কাচ!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক